Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■  স্পেন-ফ্রান্সে নিয়ন্ত্রণের বাইরে দাবানল ■ মেয়াদ বাড়ল জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের ■ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ■ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ
Published : Saturday, 25 July, 2026 at 1:21 AM, Update: 25.07.2026 12:48:26 PM

মো. সাহাবুদ্দিন চুপ্পু

মো. সাহাবুদ্দিন চুপ্পু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু গুরুতর স্বাস্থ্যগত কারণে আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন।

স্পিকার আজ বিকেল ৫টা ০১ মিনিটে পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ।

স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন।’

তিনি আরও লিখেন ‘এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি।’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Desh Sangbad/mmh/hn


আপনার মতামত দিন
দেশে ডলার সংকট নেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
লটারিতে ৬৪ জেলার এসপি রদবদল
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
গণভোট অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up