Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নবায়নের ৬২৬ ভিসা বাতিল করল আমিরাত ■ লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি ■ ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ■ ডেঙ্গুতে মৃত্যু ৩, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ■ আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ■ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ■ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা
Published : Thursday, 30 July, 2026 at 4:03 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দলটির অভিযোগ, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন। এ অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার চৌমুহনী ও পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পৌর এলাকার চৌমুহনীতে পৌঁছালে কয়েকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে বহরের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় হামলাকারীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন বলেও এনসিপির নেতারা অভিযোগ করেছেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনসিপির সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা গাড়িবহরে হামলা চালিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এর আগে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় দলীয় নেতা-কর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যান। সেখান থেকে গোলাপগঞ্জের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।

ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বলেন, ঢিল নিক্ষেপের ঘটনায় একটি গাড়ির কাচ ভেঙেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরকে পুলিশি নিরাপত্তায় (এসকর্ট) কানাইঘাটের উদ্দেশে পাঠানো হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে হামলার অভিযোগের বিষয়ে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
Thursday, 30 July, 2026
১১১ জনের বিরুদ্ধে মামলা করল এনসিপি
হবিগঞ্জ প্রতিনিধি
Wednesday, 29 July, 2026
বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 29 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up