Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৯
Published : Friday, 13 November, 2026 at 5:05 PM

হাসপাতালে হামে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে হামে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৮১, সিলেটে ২৪১, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮২, খুলনায় ৭৮, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ২৮ জনের।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ১৯৬০
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 11 November, 2026
হামে মৃত্যু আরও ৫, হাসপাতালে ভর্তি ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 10 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up