Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ■ রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কি ■ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার ■ সারা দেশে বাড়বে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ■  ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন এসএসসিতে পাসের হার ■ ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে লাহোর ■ সর্বনিম্ন পাসের হার মাদ্রাসা বোর্ডে, কমেছে জিপিএ-৫
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
Published : Thursday, 30 July, 2026 at 5:59 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মহাসড়কের নোয়াপাড়া-রাজেন্দ্রপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কয়েক দফা ফ্যাক্টরির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপে কারখানার কয়েকটি কাচ ভেঙে যায়। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা কারখানার ভেতরে ঢুকতে পারেননি। পরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। টানা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, ২০২৪ সালে একই সাত দফা দাবি নিয়ে আন্দোলনের পর কর্তৃপক্ষ সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসে তারা কাজে ফিরলেও অধিকাংশ দাবি এখনো পূরণ হয়নি।

এ অবস্থায় গত ২৭ জুলাই, সোমবার তারা আবারও কর্মবিরতি পালন করে বেতন-ভাতা বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পৃথক নামাজের ব্যবস্থা করাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আন্দোলন শুরু করেন।

ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা বলেন, ২০২৪ সালে শ্রমিকদের অধিকাংশ দাবি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে গত সোমবার থেকে তারা আবার আন্দোলন শুরু করে। শ্রমিকদের দাবির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চৌদ্দগ্রাম থানার ওসি এবং বিএনপি ও জামায়াতের রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়ার পর শ্রমিক প্রতিনিধিরা সভা ত্যাগ করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু শ্রমিকদের একটি ছোট অংশ পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন হলে তিনি কারখানা বন্ধ করে দেবেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিভিন্ন দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করেন। শ্রমিকদের দাবিগুলো নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জেট ফুয়েলের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 August, 2026
গ্যাস সংকটে ঘুরছে না চাকা, উৎপাদন কমেছে ৩০-৪০%
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Saturday, 8 August, 2026
সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 August, 2026
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 7 August, 2026
প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 August, 2026
আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 4 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up