Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ■ যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য বড় দুঃসংবাদ! ■ নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী ■ লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল ■ সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ■ সংবিধান মেনেই যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ■ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
Published : Monday, 27 July, 2026 at 5:28 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ।

এর আগে, গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

দুপুর ১টার আগের ছয় ঘণ্টায় রাজধানী ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
ঢাকার বাতাস আজ সহনীয়
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 July, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up