Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সারজিস-পাটোয়ারীসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে অভিযোগ
Published : Friday, 31 July, 2026 at 1:27 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জে হত্যাচেষ্টা, হামলা, ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ মোট ১০ জন নেতা বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। অভিযোগে দলটির ১০ নেতার নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

দায়ের করা অভিযোগপত্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাড়াও হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নূর আলম চৌধুরী, ফখরউদ্দিন জাকি, লাখাই উপজেলার প্রধান সমন্বয়কারী আতা হাই কামাল ও কফিল গাজীকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তালিকায় হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুর বারী চৌধুরী, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক এবং আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

এজাহার সূত্রের  জান যায়, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় দুটি পক্ষের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।

বাদীর দাবি, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রড ও ইটপাটকেল নিয়ে হামলা চালায় এনসিপির অনুসারীরা। এ ঘটনায় আহত ছাত্রদল নেতাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আক্রমণকালে পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ আসার খবরে হামলাকারীরা সরে পড়ে। এই ঘটনার প্রমাণ হিসেবে ছাত্রদলের একাধিক নেতাকর্মীসহ হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসককে সাক্ষী করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘৯ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
আজকে আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই
নিজস্ব প্রতিবেদক
Saturday, 5 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up