Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
Published : Monday, 3 August, 2026 at 6:12 PM

নাসীরুদ্দীন পাটওয়ারী, ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারী, ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

জানা গেছে, হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির আলিফের চোখ হারানোর প্রতিবাদের অংশ হিসেবে নিজের চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দেন পাটওয়ারী। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে (চোখে) ব্যান্ডেজটা লাগিয়েছি।’

ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অুনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ও মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
দেশ সংবাদ ডেস্ক
Sunday, 11 October, 2026
নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু
নিজস্ব প্রতিবেদক
Monday, 5 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up