Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের
Published : Thursday, 8 October, 2026 at 9:29 PM

হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের, ছবি: সংগৃহীত

হুতিদের তিন ব্যালিস্টিক মিসাইল প্রতিহতের দাবি সৌদি জোটের, ছবি: সংগৃহীত

হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে এবং অপরটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুতিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসছিল। সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে বাধা দেয় এবং ধ্বংস করে।

আল-মালিকির ভাষ্য, ইয়েমেনের হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ওই দুই ক্ষেপণাস্ত্র সৌদি আকাশসীমায় পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়।

জোটের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, একই সময়ে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেটিও জোটের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। হুতিদের পক্ষ থেকেও এ হামলা সম্পর্কে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর আশঙ্কা তৈরি করছে। বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো হুতিদের হামলার অন্যতম লক্ষ্য হয়ে এসেছে।

ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে সৌদি আরব ও আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও বাব আল-মানদেব ঘিরে উত্তেজনা বাড়ায় ইয়েমেনের সংঘাতের প্রভাবও আরও বিস্তৃত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের সর্বশেষ দাবি এমন এক সময়ে এলো, যখন ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সামরিক উত্তেজনা এবং হুতিদের সঙ্গে সংঘাতের আশঙ্কা ফের জোরালো হয়েছে। সূত্র: আল-জাজিরা

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 8 October, 2026
প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
বিশ্ববাজারে কমল তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 6 October, 2026
সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 4 October, 2026
মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 2 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up