Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সের জন্য একক বিধিমালা
Published : Monday, 19 October, 2026 at 9:24 PM

বাংলাদেশ ব্যাংক, ছবি: গ্রাফিক্স

বাংলাদেশ ব্যাংক, ছবি: গ্রাফিক্স

বৈদেশিক মুদ্রার ডিলার, মানি এক্সচেঞ্জ ও স্বর্ণ ব্যবসায়ীদের লাইসেন্স সংক্রান্ত বিদ্যমান নিয়মাবলীকে একক বিধিমালার অধীনে এনেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালাগুলো সহজে জানা ও মেনে চলার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল সোমবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

সার্কুলারে অথরাইজড ডিলার, মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার ও স্বর্ণ আমদানিকারকদের লাইসেন্স দেওয়া ও নবায়ন সংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলোকে একসঙ্গে আনা হয়েছে।

একইসঙ্গে লাইসেন্স ইস্যু ও নবায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে বিভিন্ন বিধিনিষেধ, তথ্য দানের বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে।

এছাড়া সার্কুলারে সোনার আকরিক ও বার আমদানিকারকদের জন্য যোগ্যতার মানদণ্ড এবং আবেদনের প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন সার্কুলার অনুযায়ী, অথরাইজড ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার এবং অনুমোদিত স্বর্ণের ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে পারবেন। তবে লাইসেন্স ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারেই থাকবে।

এ বিধি এক বছরের জন্য কার্যকর থাকবে। নতুন সার্কুলারে উল্লিখিত বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আগের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে এবং বাংলাদেশ ব্যাংকের জারি করা যেকোনো নির্দেশনা, সংশোধন কার্যকর থাকবে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up