Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২
Published : Thursday, 15 October, 2026 at 5:47 PM

মায়ের কোলে হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

মায়ের কোলে হামে আক্রান্ত শিশু, ছবিঃ সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯২ জন। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ নয় হাজার ৮৭৬ জন।  

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।

গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। 

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন। একই সময়ে হাম উপসর্গে মোট এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশে ডেঙ্গুতে মৃত্যু পাঁচশ ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
Monday, 16 November, 2026
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, পাঁচশ ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 November, 2026
বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘন্টায় মৃত্যু আরও ২
নিজস্ব প্রতিবেদক
Saturday, 14 November, 2026
ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ১৯৬০
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up