Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দূষিত বাতাসের শীর্ষ পাঁচে ঢাকা
Published : Monday, 2 November, 2026 at 11:06 AM

দূষিত বাতাসের শীর্ষ পাঁচে ঢাকা, ছবিঃ সংগৃহীত

দূষিত বাতাসের শীর্ষ পাঁচে ঢাকা, ছবিঃ সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ শহরের তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ১৬৪ রেকর্ড করা হয়েছে। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে প্রকাশিত তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে ছিল ঢাকা।

আইকিউ এয়ারের তালিকায় ৪৯৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের নয়াদিল্লি, স্কোর ২১৯। ২১২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিসরের কায়রো। চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৬৯। আর ১৬৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুমান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে দূষণের সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

এই মানদণ্ডে সোমবার সকালে ঢাকার ১৬৪ স্কোরের অর্থ, রাজধানীর বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দূষিত বাতাসের শীর্ষ পাঁচে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 November, 2026
আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 31 October, 2026
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ
নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
ঢাকার বাতাস আজও দূষিত
নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up