| শিরোনাম: |
|
জাতিসংঘের পরবর্তী জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৮, ইকুয়েডর, ছবি: সংগৃহীত
শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলমান কপ-১৭ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর ভোটে ইকুয়েডরকে আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র। ভোটে ইকুয়েডরের রাজধানী কুইটো ৫৫টি ভোট পায়। অন্যদিকে, পানামার রাজধানী পানামা সিটি পায় ৫৩টি ভোট। মাত্র দুই ভোটের ব্যবধানে জয়ী হয় কুইটো।
প্রতি দুই বছর অন্তর জাতিসংঘের উদ্যোগে জীববৈচিত্র্য বিষয়ক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য এর ক্ষয় রোধ এবং বৈশ্বিক পর্যায়ে প্রকৃতি রক্ষায় বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে আলোচনা ও সমঝোতা করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
তবে জীববৈচিত্র্য বিষয়ক এ সম্মেলন জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন থেকে আলাদা। জলবায়ুবিষয়ক সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগামী মাসে তুরস্কে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ
|
আপনার মতামত দিন
|