Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
Published : Monday, 2 November, 2026 at 2:21 PM

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ, ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার দুপুরে শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। আধাঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা খবর পেয়েছি।

ঘটনাস্থলে ফোর্স গিয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 November, 2026
গাজীপুর-সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
Sunday, 1 November, 2026
আশুলিয়ায় ১১ কারখানায় ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 31 October, 2026
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 31 October, 2026
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 30 October, 2026
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
দেশ সংবাদ ডেস্ক
Thursday, 29 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up