Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Published : Wednesday, 4 November, 2026 at 10:53 AM

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ছবিঃ সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনে গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ছোড়ে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা করেন। তারা থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যান। এ সময় পুলিশ আবারও টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Tuesday, 3 November, 2026
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 November, 2026
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Monday, 2 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up