Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
Published : Friday, 6 November, 2026 at 10:36 AM

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম, ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম, ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে ইরান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমার পথে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়াকে কিছুটা সমর্থন দিচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় ০২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নিরাপত্তা, এই দুই বিষয়ই আপাতত তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে সাময়িক মূল্যবৃদ্ধি সত্ত্বেও সপ্তাহজুড়ে বড় দরপতনের আশঙ্কা কাটেনি।

সূত্র: আল জাজিরা

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 6 November, 2026
আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 4 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up