Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মোবাইল ভাতাও
Published : Saturday, 7 November, 2026 at 2:10 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবিঃ সংগৃহীত

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক সদস্যকে মাসিক ১৫০ টাকা মোবাইল খরচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মহল্লাদার পদবি পরিবর্তন করে ইতোমধ্যে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশ সদস্যদের আনুতোষিক ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক সদস্যকে মোবাইল খরচ বাবদ মাসে ১৫০ টাকা করে দেবে সরকার।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনা প্রতিনিধি
Thursday, 5 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up