Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫
Published : Monday, 2 November, 2026 at 11:08 PM

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, ছবি: সংগৃহীত

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, ছবি: সংগৃহীত

মিয়ানমারে জান্তা সরকারের বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে আরো ৩২ জন আহত হয়েছে। দেশটির  রাখাইন ও কারেন্নি রাজ্যের চার শহরের আবাসিক এলাকা, মাতৃসদন এবং স্কুলে এই হামলায় চালানো হয়। সোমবার (২ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’র প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাখাইন রাজ্যের কিয়াকতাও, ম্রাউক-ইউ, পাউকতাও এবং কিয়াকফিউ শহরের জনবসতি ও একটি মাতৃসদন হাসপাতালে বিমান হামলা চালায় সামরিক বাহিনী। এতে সেখানে ১২ জন প্রাণ হারান।

অন্যদিকে, শনিবার কারেন্নি রাজ্যের পূর্ব লোইকাও শহরের একটি স্কুলে ছুটির দিনে পুষ্টি কর্মসূচির জন্য জড়ো হওয়া শিশুদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যার ফলে ৩ শিশু নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ তীব্র রূপ নিয়েছে। 

বর্তমানে জান্তা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র গ্রুপের ধারাবাহিক নির্যাতনের শিকার হচ্ছে, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 2 November, 2026
কাশ্মীরেও বিক্ষোভ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 10 October, 2026
ফের বিক্ষোভে উত্তাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 9 October, 2026
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 7 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up