Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
Published : Tuesday, 21 January, 2025 at 4:43 PM, Update: 21.01.2025 4:47:03 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ সদস্যদের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শেষ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে সীমান্তের শূন্যরেখার মাত্র ২০ গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়।

আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করার কথা। তবে আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আজ বিকেল ৩টায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব-পিলার পর্যন্ত শূন্য রেখা থেকে আনুমানিক ২০ গজ দূরে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা। বাংলাদেশের স্থানীয় লোকজন কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি জানতে পেরে বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পে জানান।

এরপর বিজিবির সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের বেড়া নির্মাণ কাজে বাধা দেন। তখন বিএসএফের সদস্যরা নির্মাণ কাজ স্থগিত করে চলে যান। এরপর থেকে পরিস্থিতি শান্ত আছে।

স্থানীয় বাসিন্দা বকুল হোসেন বলেন, ঘন কুয়াশার ভেতরে আজ ভোর থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল বিএসএফ। আমরা ঘটনাটি জানার পর বিজিবি ক্যাম্পে জানাই। এরপর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানি কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলেন। আমরা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছি। এরপর তারা আর কাজ করেননি। আমরা আজ বেলা ৩টায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন
রাজশাহী প্রতিনিধি
Monday, 22 September, 2025
রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন যোগাযোগ বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
Wednesday, 17 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up