Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
Published : Tuesday, 20 October, 2026 at 5:08 PM

স্বর্ণের দাম কমলো, ছবিঃ সংগৃহীত

স্বর্ণের দাম কমলো, ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় মঙ্গলবার স্বর্ণের দামে পতন হয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পেতে ওই বৈঠকের সিদ্ধান্ত ও বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।

বাজারসংশ্লিষ্টদের মতে, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মাধ্যমে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। এ কারণে ফেডের পরবর্তী নীতিগত সিদ্ধান্ত ও সুদের হার নিয়ে দেওয়া ইঙ্গিত স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 20 October, 2026
আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
উত্তরায় আবার পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 15 October, 2026
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 14 October, 2026
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 13 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up