Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬
Published : Tuesday, 20 October, 2026 at 5:00 PM

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী, ছবিঃ সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপে দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৩৬৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬১৭ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
দেশে হামে মৃত্যু ছাড়াল ১২০০
নিজস্ব প্রতিবেদক
Monday, 19 October, 2026
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 18 October, 2026
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
নিজস্ব প্রতিবেদক
Friday, 16 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up