Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে পরে নিহত ৩
Published : Saturday, 24 October, 2026 at 6:21 PM

সড়ক দুর্ঘটনা, ছবিঃ সংগৃহীত

সড়ক দুর্ঘটনা, ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দর্শনা পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়। বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন, বাসের সুপারভাইজার রুকুনুজ্জামান রঞ্জু (৫৭)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ড পাড়ার মৃত আজিবর রহমানের ছেলে। নিহত অন্য দুজন হলেন বাসের হেলপার শ্রী চঞ্চল বিশ্বাস (২৩), তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার শ্রী মিলন কুমারের ছেলে এবং বাসের যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২), তিনি একই উপজেলার শিবনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোর প্রতিনিধি
Tuesday, 20 October, 2026
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
কক্সবাজার প্রতিনিধি
Saturday, 17 October, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up