Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
পাচার করা টাকায় বিদেশে বসে গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্ট হাসিনা
Published : Saturday, 25 January, 2025 at 4:16 PM

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, সেটি হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দেয়ার সময় আমাদের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, তারা (আওয়ামী লীগ) গুজব নামের খুঁটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে, বিভ্রান্ত করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক। এ সময় তরুণ প্রজন্মকে গুজবে বিভ্রান্ত না হয়ে নিজেদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে বলেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এসময় বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 August, 2026
ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up