Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মিয়ানমারে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত ১০ লাখ মানুষ
Published : Saturday, 15 March, 2025 at 10:05 AM

মিয়ানমারে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত  ১০ লাখ মানুষ

মিয়ানমারে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত ১০ লাখ মানুষ

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তহবিল সংকটের কারণে মিয়ানমারে ১০ লাখ মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। আগামী মাস থেকে দেশটির ১০ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হবে না বলে গতকাল শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, সংঘাত বৃদ্ধি এবং প্রবেশাধিকারে একাধিক নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারে এমনিতেই খাদ্য সহায়তা পৌঁছানো বেশ কঠিন। এর মধ্যে সহায়তা হ্রাসের কারণে সংকট আরো ঘনীভূত হবে।

তহবিল সংকটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সংস্থাটি। এ ছাড়া এই সংকটের নেপথ্যে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা হ্রাসে ট্রাম্পের আদেশের প্রভাব রয়েছে কি না সে বিষয়েও খোলাসা করেনি ডব্লিউএফপি। মিয়ানমারে ২০২১ সালে নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী। এরপর দেশব্যাপী বিদ্রোহ দেখা দেয়।

তখন থেকেই জান্তা সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষে দেশটি ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি পার করছে। জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞদের ধারণা, দেশটির প্রায় দুই কোটি মানবিক সহায়তা প্রয়োজন। এ ছাড়া দেশটির প্রায় দেড় কোটি মানুষ চরম খাদ্য সংকটে আছে।

ডব্লিউএফপি জানিয়েছে, এই খাদ্য সংকটের ফলে দেশজুড়েই মানুষ ভুক্তভোগী হবে।মিয়ানমারের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এক লাখ রোহিঙ্গাসহ একাধিক গোষ্ঠীর মানুষ খাদ্যের জন্য পুরোপুরিভাবে ত্রাণের ওপর নির্ভরশীল। 

সংস্থাটি জানিয়েছে, তারা সামনের জুলাই থেকে সেপ্টেম্বর মৌসুম নিয়ে গভীর উদ্বেগে রয়েছে। এই সময়ে চাষাবাদ প্রাকৃতিকভাবেই কম হয় বিধায় খাদ্য সংকটের ধাক্কা আরো তীব্র হতে পারে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up