Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
Published : Saturday, 29 November, 2025 at 3:08 PM

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে ৩ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। প্রদেশটির লোরালাই বিভাগে আঘাত হানা ভূমিকম্পটি কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। 

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ।

ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে। এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হেনেছিল। কাশ্মিরকে কাঁপিয়ে দেওয়া ওই ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

অপরদিকে বেলুচিস্তানে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প আঘাত হানে ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে হওয়া ৫ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছিলেন। এছাড়া অনেক বাড়িঘর ধসে পড়েছিল। বিশেষ করে কাঁচা বাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up