Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
Published : Friday, 21 November, 2025 at 11:47 AM

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। আসন্ন সফরে ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেবে বাংলাদেশ। এই সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। এই সফরে দুই পক্ষের মধ্যে ৩টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম বলেন, ২২ নভেম্বর সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিংকে যথাযথ মর্যাদায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরের গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে প্রধানমন্ত্রী শেরিং প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন। 

দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমরা আশা করছি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব, ক্রীড়া, শিল্পসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে ভুটানের সঙ্গে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা-বিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো এখনও আলোচনাধীন।

পররাষ্ট্র সচিব বলেন, ২২ নভেম্বর রাতে ভুটানের প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হবে। সেখানে তিনি অংশগ্রহণ করবেন। ২৩ নভেম্বর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up