Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
Published : Friday, 14 November, 2025 at 11:24 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে বার্ষিক মৌসুমি বর্ষা, যার সঙ্গে প্রায়ই ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময়কাল ও তীব্রতাও আগের তুলনায় আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ায় ফের ঘটল এক মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়। মধ্য জাভার সিলাকাপ জেলায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২১ জন এখনও নিখোঁজ। 

শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়। 

এ প্রসঙ্গে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, ‘শুক্রবার সকাল পর্যন্ত আমরা ২৩জনকে জীবিত উদ্ধার করেছি। দুই জনের মরদেহ পাওয়া গেছে, আর ২১ জনকে এখনও খোঁজা হচ্ছে।’ 

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মুহারি জানান, নরম ও অস্থিতিশীল মাটি উদ্ধারকার্যের অগ্রগতি বাধাগ্রস্ত করছে, তবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। 

এর আগে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। তারা জানিয়েছিল, এ ধরনের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও অন্যান্য জলবায়ুগত বিপর্যয় ঘটাতে পারে। 

উল্লেখ্য, এ মাসের শুরুতে দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫ জন মারা যান এবং আরও আটজন নিখোঁজ হন। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পাকিস্তানে জোরালো ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 29 November, 2025
হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 27 November, 2025
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী
নিজস্ব প্রতিবেদক
Saturday, 15 November, 2025
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিখোঁজ ২১
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 14 November, 2025
 ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 11 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up