Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বিচারহীনতার কারণে ঘরে ঘরে অপরাধ ছড়িয়ে পরছে
Published : Saturday, 15 March, 2025 at 2:19 PM

সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) সকালে মাগুরার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশুর জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বিচারহীনতার কারণে বন্ধ হচ্ছে না। এ জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত।’

তিনি বলেন, ‘কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। ধর্ষণের ঘটনায় ৯০ দিনের মধ্যে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন পার না হয়।’

পরে নিহত শিশুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে হেলিকপ্টারে করে সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 
জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন এবং জামায়েতের আরও নেতাকর্মী 

দেশ সংবাদ/এনএস


আপনার মতামত দিন
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য
নিজস্ব প্রতিবেদক
Sunday, 20 September, 2026
রাত পোহালেই রংপুর অভিমুখে লং মার্চ
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up