Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
Published : Tuesday, 18 March, 2025 at 8:02 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

একইসঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় তেঁতুলিয়া মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) গভীর রাতে বিজিবি বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।

তারা হলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দরগাসিং এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী আতিকুর রহমান (৩২), পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নয়াদিঘী এলাকার হাসিবুল ইসলামের ছেলে মাসুম ইসলাম (১৮) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর দেউর এলাকার নীপেন চন্দ্র রায়ের ছেলে উৎসব চন্দ্র রায় (২১)।

আতিকুর রহমানকে নির্যাতনের পর ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় আতিকুর নামে ওই বাংলাদেশির ডান হাতে ও মুখে জখম হয়। পরে তাকে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশে হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে তেঁতুলিয়ার রনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ৪৪৬ এর ২ নম্বর সাবপিলার থেকে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে ইসলামপুর এলাকায় অবৈধ প্রবেশ করেন আতিকুর। এ সময় বিএসএফ তাকে আটক করে।

এ দিকে, একই দিন বিকেলে উপজেলার বাংলাবান্ধা বিওপির জিরো পয়েন্ট এলাকায় বিজিবি ডিউটির সিগন্যাল উপেক্ষা করেন মাসুম ইসলাম ও উৎসব চন্দ্র রায়। তারা মোটরসাইকেল নিয়ে সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতের ফুলবাড়ি সীমান্তের অবৈধ অনুপ্রবেশ করেন।

পরে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা। রাতেই বিজিবির বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ফুলবাড়ি কোম্পানি কমান্ডারের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে তাদের ফেরত আনা হয়েছে।

জানা গেছে, আতিকুর রহমানসহ চার বাংলাদেশি সোমবার রাতে সীমান্তের ভারতে মেইন পিলার ৪৪৬ এর ২ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের কালামগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। বাকিরা পালিয়ে গেলেও আতিকুর বিএসএফের হাতে আটক হন। পরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে জানা গেছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, ‘বিজিবির পক্ষ থেকে রাতেই পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আদালতে তোলা হয়।’

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, 

মোটরসাইকেল নিয়ে ওই দুই যুবক বিজিবির সিগন্যাল অমান্য করে ভারতে অনুপ্রবেশ করেন। এ ছাড়া আরেক বাংলাদেশি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হয়। পরে বিজিবি বিষয়টি অবগত হয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে তাদের দেশে ফেরত নিয়ে আসে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

দেশ সংবাদ/এনএস


আপনার মতামত দিন
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় পেছাল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up