Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
টাঙ্গাইলে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৩
Published : Saturday, 12 April, 2025 at 3:24 PM

দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

মার্চ ফর গাজা  কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আহতরা হলেন- জামালপুরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী বলে জানা গেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী বিষয়টি  নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। বেলা ১১টার দিকে টাঙ্গাঈলেরর ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি নিয়ে গেছে। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতদের কয়েকজন জামালপুর হাসপাতালে ভর্তি আছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
সাতসকালে সড়কে ঝরল ২ প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
Friday, 18 September, 2026
চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফেনী প্রতিনিধি
Wednesday, 16 September, 2026
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 14 September, 2026
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 10 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up