Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
Published : Saturday, 19 September, 2026 at 4:10 PM

গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ছবিঃ সংগৃহীত

গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ছবিঃ সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুহিলপুরে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা ২৯টি কূপ খনন করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আজ তিতাস ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযোগ দেওয়ার কার্যক্রম উদ্বোধন করলাম। এর মাধ্যমে জ্বালানি বিভাগ যে গ্যাস অতিরিক্ত দেবে, এতে শিল্পখাত, বিদ্যুৎ বিভাগ ও গৃহস্থালি খাত আরেকটু বেশি গ্যাস পাবে।’

বিজিএফসিএল জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়ে ২৭ মে শেষ হয়। এরপর প্রায় দুমাস পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ করা হয়। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে খনন করা এ কূপ থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। 

উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Saturday, 19 September, 2026
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫
নিজস্ব প্রতিবেদক
Saturday, 19 September, 2026
তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন কাল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 18 September, 2026
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
নিজস্ব প্রতিবেদক
Friday, 18 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up