Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প
Published : Tuesday, 22 September, 2026 at 11:09 PM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে এখন থেকে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করা হবে।

ট্রাম্পের মতে, ‘আর্টিফিসিয়াল’ শব্দটি প্রযুক্তিটিকে কৃত্রিম বা নকল বলে মনে করায়, যা এআইয়ের প্রকৃত সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। তিনি এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এ প্রযুক্তির উন্নয়ন বাধাগ্রস্ত করার মতো কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেবে না।

জাতিসংঘে ভাষণে ট্রাম্প আন্তর্জাতিকভাবে এআই নিয়ন্ত্রণের উদ্যোগেরও বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এআইয়ের বিকাশ থামিয়ে দেওয়া হবে না; বরং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রযুক্তিটির ওপর নজরদারি করবে।

এদিকে এআইয়ের দ্রুত বিকাশ ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এদিন এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক তদারকি ও আন্তর্জাতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেন। সূত্র: আল-জাজিরা

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 10 September, 2026
ভূরাজনীতিতে বাড়ছে ব্রিকসের প্রভাব
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up