Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
Published : Friday, 18 April, 2025 at 1:20 PM

মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ শ্রমিক আটক

মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ শ্রমিক আটক

মালয়েশিয়ার ট্যুরিজম ও রাতের শহর হিসেবে পরিচিত বুকিত বিন্তাং জালান এম বিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় বাংলাদেশিসহ ৫০৬ জন অনিবন্ধিত কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

অভিযানটিতে ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাড়াও নেপালের ১৪২ এবং ইন্দোনেশিয়ার ১০৯ জনসহ ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন।

সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৩৮৭০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫২৩১৮ জনের কাগজপত্র চেক করে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের পাশাপাশি অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় দেয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 25 November, 2025
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Friday, 21 November, 2025
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Wednesday, 3 September, 2025
কলিং ভিসায় কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া প্রতিনিধি
Tuesday, 19 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up