Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সাকিব কি কখনো সরি বলেছেন, প্রশ্ন রাখলেন প্রেস সচিব
Published : Friday, 18 April, 2025 at 8:15 PM

 কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ বাজে একটি দল। এরা ব্যাংক লুট করেছে, গুম, খুনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। আর তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগদান করে? একটি দলের হাতে রক্ত। সেই দল হাজারো ছেলেকে গুম করেছে, খুন করেছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারা দেশের মতো মাগুরায়ও আন্দোলন হয়েছে। আন্দোলনে তিন-চারটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন আমি সরি, আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে, আমি এর নিন্দা জানাই।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালে মাগুরা-১ আসনে জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে এসেছিলাম। এই নির্বাচনী এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একটি সাজানো-গোছানো নিবার্চন ছিল। আগে থেকে বুঝা গেছে কে জিতবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনী প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকেই জানতেন তাকে কেউ নির্বাচনে বিজয়ী করে দেবে। মাগুরায় ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একটি নির্বাচনও কি ঠিক হয়েছে? সব ছিল সাজানো-গোছানো নির্বাচন।

মেডিকেল কলেজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
৪ জেলায় নতুন ডিসি
দেশ সংবাদ ডেস্ক
Tuesday, 29 September, 2026
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 29 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up