Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩
Published : Friday, 13 November, 2026 at 12:40 PM

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে ককটেল, মাদকদ্রব্য, জাল টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৬০, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১৪৭, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৫৫, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) একজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে তিনটি ককটেল, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া এক হাজার টাকা মূল্যমানের ৯২৫টি জাল নোট, সাতটি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নির্বাচন সুষ্ঠু না হলে আগুন জ্বলবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 12 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up