Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বড়লেখা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইন
Published : Sunday, 1 June, 2025 at 12:02 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৩১ মে) ভোরে ১১ জনকে পুশইন করা হয়েছে।

এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ওই ১১ জনকে আটক করে বিজিবি। আটকরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুরের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেছে। 

তারা হলেন মো. আল আমীন (৩০) দিনাজপুর, মো. মকবুল (৬০) দিনাজপুর, আরিফুল ইসলাম (২০) রংপুর, মো. হাদিকুল আলম (১৮) রংপুর, মো. সেলিম রেজা (২০) দিনাজপুর, মো. খলিলুর রহমান (২০) দিনাজপুর, মো. নাজমুল (৩৩) দিনাজপুর, জাহাঙ্গীর আলম (৩০) দিনাজপুর, মো. জহিরুল ইসলাম (২৫) ঠাকুরগাঁও, মো. রহমান আলী (৪০) ঠাকুরগাঁও, মো. মনিরুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি
Thursday, 16 October, 2025
সিলেটে ভূমিকম্প
সিলেট প্রতিনিধি
Sunday, 21 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up