Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
শাহজালাল মাজারের দানবাক্সে যা পাওয়া গেছে
Published : Saturday, 15 August, 2026 at 8:52 PM

হযরত শাহজালাল (রহ.) এর দানবাক্স, ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (রহ.) এর দানবাক্স, ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (রহ.) এর দানবাক্সে এবার মিলেছে প্রায় ৭১ লাখ টাকা। সাথে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা। নানা প্রত্যাশা নিয়ে অনেকে লিখেছেন চিঠি। এসব চিঠিতে উঠে এসেছে পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ভয়াবহতা; এমনকি রাজনৈতিক প্রত্যাশাও। 

প্রায় একমাস চারদিন পর শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় দানবাক্স খোলা। ৩টি ডেগ ও ৩টি বাক্স খুলে জড়ো করা হয় দানের টাকা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে সন্ধ্যা পর্যন্ত গণনা করেন টাকা। 

এবার দান হিসেবে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। বৈদেশিক মুদ্রার মধ্যে পাওয়া গেছে যুক্তরাজ্যের ৩১.১১ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানি ৬০ রুপি, সৌদি ৭০ রিয়াল, মালেশিয়ান ৮৩ রিঙ্গিত, আমেরিকান ৪ ডলার, নেপালি ১০০ রুপি, ওমানী ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪.২২ দিরহাম, ইরাকি ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামী ১০০০ ডং, জাপানি ১০০০ ইয়েন, কাতারের ১১২.৫০ রিয়াল, লেবাননী ১০ পাউন্ড, মিশরী ১০ পাউন্ড, দশমিক ৪০ ইউরো, বাহরাইনের ০.১ দিনার ও কানাডিয়ান ১ ডলার। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ ও ১ ভরি ২ আনা রৌপ্য।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি
Thursday, 16 October, 2025
সিলেটে ভূমিকম্প
সিলেট প্রতিনিধি
Sunday, 21 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up