Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ট্রেনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
Published : Friday, 6 June, 2025 at 3:33 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও ময়মনসিংহের ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষ। তবে ভোগান্তি হলেও নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে চান তারা।

শুক্রবার (৬ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জারিয়াগামী বলাকা এবং ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে দেখা গেছে ঈদ যাত্রার এই চিত্র।  

দুটি ট্রেনের ভেতরে ও বাহিরে যাত্রীদের উপচে পড়া ভিড়ে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছাদে বিপদজ্জনকভাবে ভ্রমণ করতেও দেখা গেছে কয়েক হাজার যাত্রীদের।

যাত্রীরা জানান, যারা এখন বাড়ি ফিরছেন তারা সবাই কর্মজীবী। গতকাল ৫ জুন সবার ছুটি হয়েছে। এতে ঘরমুখী মানুষের বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় ব্যাপক ভোগান্তির মুখেই বাড়ি ফিরতে হচ্ছে সবার। 

তবে নিরাপদে বাড়ি ফিরতে পারলে এই কষ্ট আর থাকবে না বলেও জানান দেওয়াণগঞ্জগামী গার্মেন্টস কর্মী মো. ইব্রাহিম খলিলসহ আরও অনেকেই।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেট মো. নাজমুল হক  বলেন, যাত্রীদের চাপ বেশি। এ কারণে পথে পথে যাত্রী নামতে সময় লাগছে বেশি। এতে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তবে কোনো সিডিউল বিপর্যয় নেই। এসব ট্রেনের মধ্যে রয়েছে- দেওয়ানগঞ্জগামী তিস্তা, অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস, ঈদ স্পেশাল, কমিউটার, যমুনা, ব্রহ্মপুত্র, বলাকাসহ প্রায় দুই ডজন ট্রেন।

আক্ষেপ করে তিনি বলেন, আমাদের কপালে ঈদ নেই ভাই। ট্রেন ও যাত্রী সামলেই আমাদের সময় কাটছে। পরিবারের খোঁজ নেওয়ার সময় পাচ্ছি না। তারপরও সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ। এটাই আমাদের প্রত্যাশা।  

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
Saturday, 8 November, 2025
ভৈরবে সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা
কিশোরগঞ্জ প্রতিনিধি
Tuesday, 28 October, 2025
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ
ময়মনসিংহ প্রতিনিধি
Monday, 13 October, 2025
মুন্সীগঞ্জে দুই গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Friday, 3 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up