Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
Published : Tuesday, 25 November, 2025 at 2:04 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা।

সরেজমিন দেখা গেছে, হঠাৎ সড়ক অবরোধের কারণে দুপাশে থেমে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এবার ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আগের যে কোনো সময়ের তুলনায় কম সময় দেওয়া হয়েছে। প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি বৈষম্যমূলক।

শিক্ষার্থীরা আরও জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ২৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষার আগ পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন।

এক শিক্ষার্থী বলেন, ১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে শেষ করা সম্ভব নয়। সময় বাড়ানো না হলে এ পরীক্ষা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up