Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, চালকদের মিষ্টি বিতরণ
Published : Monday, 13 October, 2025 at 10:42 PM

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, চালকদের মিষ্টি বিতরণ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, চালকদের মিষ্টি বিতরণ

কুমিল্লার দেবিদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তারের খবরে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। গত রোববার বিকেলে দেবিদ্বার-চান্দিনা সড়কের সিএনজি স্ট্যান্ডে চালকদের উদ্যোগে ওই মিষ্টি বিতরণ করা হয়।

চালকরা জানান, দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম সুমন যুবলীগের প্রভাব খাটিয়ে দেবিদ্বার-চান্দিনা সড়কে সিএনজি স্ট্যান্ডে জিপির নামে চাঁদা আদায়সহ চালকদের নানা হয়রানি, মারধর, সিএনজি ও অটোরিকশা আটক করে আসছিলেন। শুধু তাই নয়, যারা তার কথার অবাধ্য হয়েছে তাদের রোডে সিএনজি ও অটোরিকশা চালানো নিষেধ ছিল। কেউ কেউ জীবিকা নির্বাহে বিপুল অর্থ দিয়ে সড়কে চলাচলের সুযোগ নিয়েছে।

কাজী সুমনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই চালকরা স্বতঃস্ফূর্তভাবে সিএনজি স্ট্যান্ডে একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন। 

চালকরা বলেন, আমরা দীর্ঘদিন তার অন্যায় ও জুলুমের শিকার হয়েছি, আজ আমরা একটু স্বস্তি পেলাম। এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন যুবলীগ নেতা তরিকুল ইসলাম সুমন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মো. ইলিয়াস বলেন, শুনেছি ঢাকা থেকে সুমন গ্রেপ্তার হয়েছেন। মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up