Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
Published : Friday, 31 October, 2025 at 5:20 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের জয়দেবপুরে ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে। ট্রেনটি কয়েকশ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। 

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রেনের বগি উদ্ধারে দু’টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। 

এ প্রসঙ্গে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আলী বলেন, ‘ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এখনও কোনও শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার থাকায় বিকেল সড়ে ৪টা পর্যন্ত এই লাইনে ট্রেন নেই। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হবে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
Sunday, 6 September, 2026
জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল প্রতিনিধি
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up