Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
Published : Saturday, 7 June, 2025 at 8:30 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত শুরু হয়। শেষ হয় সকাল ৭টা ৪৩ মিনিটে। এই ময়দানে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন জাতীয় ঈদগাহ ময়দানের জামাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যরা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি।

এদিন ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের যেতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত শুরু হলে নামাজের কাতার কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের প্রধান জামাতের আয়োজনে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

এদিকে, আজ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহা উপলক্ষে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে।

প্রথম জামাতে মসজিদের ভেতরে ও বাইরে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। এদিন সকাল ৭টায় এ জামাত শুরু হয় এবং শেষ হয় ৭টা ১০ মিনিটে। প্রথম জামাতে ইমামের দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে আছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 August, 2026
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up