Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
Published : Saturday, 7 June, 2025 at 8:47 AM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহা উপলক্ষে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ জুন) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে।

প্রথম জামাতে মসজিদের ভেতরে ও বাইরে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। এদিন সকাল ৭টায় এ জামাত শুরু হয় এবং শেষ হয় ৭টা ১০ মিনিটে। প্রথম জামাতে ইমামের দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে আছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

বায়তুল মোকাররম মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম মসজিদে ঈদুল আজহার দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায় হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 August, 2026
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up