Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
Published : Friday, 27 June, 2025 at 4:08 PM

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাইফুদ্দিন নাসিতান ইসমাইল বলেন, এই দলটি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত চরমপন্থি মতাদর্শ প্রচার করছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করার এবং তাদের নিজ দেশে সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল। মালয়েশিয়া বিদেশি চরমপন্থি আন্দোলনকে আশ্রয় দেবে না। জাতীয় নিরাপত্তার জন্য হুমকিকে হালকাভাবে নেওয়া হবে না।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল বলেন, এ দেশকে জঙ্গি অভিযানের ঘাঁটি বা চরমপন্থি আন্দোলনের ট্রানজিট হাবে পরিণত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 August, 2026
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 25 November, 2025
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Friday, 21 November, 2025
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up