Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি
Published : Saturday, 5 July, 2025 at 2:22 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের হজ পালন শেষে শুক্রবার গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি। ও বছরের হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি।

শনিবার (৫ জুলাই) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।
 
এ পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৫ ও সৌদি এয়ারলাইন্স ৭২টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।

সবশেষ গেল রোববার জুলফিকার আলী নামের একজন সৌদি আরবে মারা যান। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই ব্যক্তি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 August, 2026
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
ঢাকায় আসছেন জাকির নায়েক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 October, 2025
জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
চট্টগ্রামে শুরু হয়েছে ৫৪তম জশনে জুলুস
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 6 September, 2025
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 6 September, 2025
ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 26 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up