Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লী থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার
Published : Sunday, 13 July, 2025 at 5:20 PM

মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লী থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লী থেকে ১০ বাংলাদেশি নারী উদ্ধার

মালয়েশিয়ার জালান পেটালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশি নারীসহ ১৪ জন নারীকে উদ্ধার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার বলে ধারণা করা হচ্ছে।

জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে অপ প্যান্টাস (এটিআইপি) অভিযান চালানো হয়, প্রাথমিক তদন্তে মানবপাচার বিষয়ক নির্দেশিকা (এনজিএইচটিআই ২.০) ব্যবহার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা ভুক্তভোগীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে, যার মধ্যে ১০ জন বাংলাদেশি নারী, তিনজন ভারতীয় ও একজন ইন্দোনেশিয়ান।

‘ভুক্তভোগীদের একজন দাবি করেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে ‘বিক্রি’ করে দিয়েছে। তারপর সেখানে তাকে পতিতাবৃত্তির জন্য বাধ্য করা হয়েছিল।’

এক বিবৃতিতে মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 August, 2026
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 25 November, 2025
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Friday, 21 November, 2025
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up