Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
মালয়েশিয়া গমনকারীদের জন্য বাংলাদেশ হাইকমিশনের সতর্কতা
Published : Friday, 1 August, 2025 at 5:55 PM

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ টাকা সংগ্রহ করছে, এমনটা জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ টাকা সংগ্রহ করছে মর্মে বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী আনার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাবাহ প্রদেশের কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগর সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে সাবাহ প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মালয়েশিয়ার সাবাহ প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনা সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক সই না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়া এবং এদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাবাহ প্রদেশে গমনেচ্ছু কর্মীদের অনুরোধ করা হচ্ছে।

সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতিপ্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 21 August, 2026
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 25 November, 2025
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Friday, 21 November, 2025
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়া প্রতিনিধি
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up