Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সিলেটে বাস খাদে পড়ে ২৮ আহত, নিখোঁজ ২
Published : Friday, 1 August, 2025 at 11:09 PM

দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস

সিলেটের জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে ২৮ জন আহত হয়েছেন। এ 

শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বাসটি জাফলং থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। কাটাগাং এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়, যেখানে প্রায় ৮-৯ ফুট পানি ছিল।

ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
শাহবাগে পিজি হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ক্ষুধায় কাঁদছে শিশু, পকেটে টাকা নেই বাবার!
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বিজয়নগরে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Friday, 21 November, 2025
ভূমিকম্পে ঢাকা মেডিকেলে ২০ আহত ভর্তি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up