Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন
Published : Friday, 21 November, 2025 at 3:03 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমিকম্পের পর নারায়ণগঞ্জ বন্দরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুড়িপাড়া ভাংতি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের জোন-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।

স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া দাবি করে বলেন, তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up