ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী এবং রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকায় আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক রিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ভূমিকম্পের পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছেন। এছাড়া হাতিরঝিল এলাকার এক রিকশাচালক গুরুতর আহত হয়ে এসেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত মোট ২০জন হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে হাসপাতাল সংশ্লিষ্টরা।