Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
Published : Friday, 22 August, 2025 at 11:10 PM

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান

চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসবে। যার জন্য একে একে দল ঘোষণা করছে প্রতিযোগী দেশগুলো। পাকিস্তান ও ভারতের পর আজ (শুক্রবার) এশিয়া কাপের জন্য বাংলাদেশ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। বিসিবির স্কোয়াডে রয়েছে একাধিক চমক। নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে ফেরানো হয়েছে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

তিন বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। যার অধীনে ‘এ’ দল বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এ ছাড়া প্রায় দুই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছেন সাইফ হাসান। 

এদিকে, মিরাজ ছাড়াও এশিয়া কাপের দলে নেই ফরম্যাটটিতে সর্বশেষ সিরিজের দলে থাকা ওপেনার নাঈম শেখ। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে অনুপস্থিত সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’রও জায়গা মেলেনি।

এশিয়া কাপের আগে বাংলাদেশ ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওই সিরিজ থেকে আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন মিরাজ। এশিয়া কাপের মূল স্কোয়াডে না থাকলেও, তাকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পাঁচজনের তালিকায় রয়েছেন– সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারত যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
Thursday, 23 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up